- - -

ফেনীতে ২২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি

Print News

ফেনীতে ২২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি

 

ফেনী জেলার ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা।

১৮আগস্ট মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পণ্যগুলো উদ্ধার করেন।

ফেনী ব্যাটালিয়ন -৪ বিজিবির অধিনায়ক লে,. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa