[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

অষ্টপরিস্কারসহ সংঘদান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

অষ্টপরিস্কারসহ সংঘদান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

 

ঐতিহ্যবাহী মহেশখালী উত্তর নলবিলা (বড়ুয়া পাড়া) জম্মজাত সুসন্তান প্রয়াত রমেশ চন্দ্র বড়ুয়া ও প্রয়াতা রমণী বালা বড়ুয়ার কনিষ্ঠ সন্তান আমাদের পিতৃদেব, প্রয়াত যতিন্দ্র বড়ুয়া’র ১১তম প্রয়াণ দিবস ও মমতাময়ী মাতৃদেবী দিপালী বড়ুয়া’র নীরোগ দীর্ঘ জীবন কামনায় এবং প্রয়াত সকল জ্ঞাতিদের পারলৌকিক সদ্গতি ও নির্বাণ শান্তি কামনায় পুণাদানে অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির আসন অলংকৃত করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ১৪তম মহামান্য সংঘরাজ, পরমারাধ্য গুরুদেব, বিচিত্র ধর্মকথিক শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত পরমারাধ্য শিক্ষাগুরু অধ্যাপক ড. জিনবোধি মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশকের আসন অলংকৃত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত প্রাবন্ধিক পরম কল্যাণকামী শ্রদ্ধেয় ভদন্ত ড. এস. লোকজিৎ মহাথের মহোদয়। বিশেষ অতিথি যথাক্রমে পরম কল্যাণকামী ভদন্ত দিপানন্দ মহাথের, ভদন্ত শীলপ্রিয় মহাথের, অধ্যাপক সুনন্দ মহাথের, ভদন্ত ধর্মবংশ মহাথের, ভদন্ত জ্ঞানজিৎ মহাথের, ধুতাঙ্গ সাধক পরম পূজনীয় ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের, ভদন্ত প্রজ্ঞাসেন থের, ভদন্ত সৌরবোধি থের মহোদয়, উদ্বোধনী ভাষন প্রদান করেন, ভিক্ষু সমাজের আলোকিত সংঘসদস্য দয়ার সাগর ভদন্ত দয়ানন্দ মহাথের, স্বাগত বক্তব্য প্রদান করেন ভদন্ত সুমেধানন্দ থেরো, পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক পরম কল্যাণকামী ভদন্ত প্রিয়বোধি থেরো এবং মাননীয় ভিক্ষুসংঘ। মানবিক বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আনন্দবোধি থেরো অনুষ্ঠানটি আনন্দ বাংলা টিভিতে সরাসরি সম্প্রচার করেন। বিশেষ করে শ্রীমান বিশুদ্ধানন্দ শ্রামণের আন্তরিক প্রচেষ্টায় সকলের সহযোগিতায় প্রাকৃতিক অনুকূল পরিবেশেও অত্যন্ত সুন্দর পরিবেশে অসংখ্য জ্ঞাতিদের উপস্থিতিতে পুণ্যানুষ্ঠান সুসম্পন্ন হয়।

আয়োজকের পক্ষে ক্যালিফোর্নিয়া প্রবাসী উৎস বড়ুয়া জয় ও সহধর্মিণী উপমা মুৎসুদ্দি পূঁজনীয় ভিক্ষুসংঘ ও যাঁরা উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছেন তাদেরকে পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সব্বে সত্তা সুখিতা হোন্তু।
জগতের সকল প্রাণি সুখী হোক।

Loading

Facebook
Twitter
LinkedIn