- - -

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ঈদে মিলাদুন্নবী (দ.)’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ঈদে মিলাদুন্নবী (দ.)’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)’র ও বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি সভা কমিটির কার্যালয়ে গত ১৪ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার বাদে এশা অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। দপ্তর সম্পাদক মুহাম্মদ জাবেদ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা আরম্ভ হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহ-সাধারণ সম্পাদক বাবু বিজয় আচার্য।

আলোচনায় অংশ গ্রহণ করেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল নঈম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাবের মোর্শেদ, প্রচার সম্পাদক মুহাম্মদ জামশেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অত্র শাখার কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল।

সবিশেষ সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সভাপতি মহোদয় সভা সমাপ্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa