
বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশংকায় মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে ৭ জন পুণ্যার্থীর মৃত্যু
ভারতের বিহারে মন্দিররর মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৭ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বেশ কয়েকজন। শ্রাবণ মাসের সোমবারে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরর পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সোমবার (১৭ আগস্ট )সকাল ৭ টা ১৫ মিনিটে সেখানেই ঘটল এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশংকায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। অত্যধিক ভিড়ের মধ্যেই একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। আহত পুণ্যার্থীদের ইতিমধ্যেই লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থাকে জানান, সকাল সাড়ে ৬ টা থেকে ৭টার মধ্যে পর পর ২টি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের নিকটবর্তী স্টেশনে পৌঁছায়। তাই মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়। তাঁর কথায়, ৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। বলা হচ্ছে যে, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় মন্দিরে ভিতর কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
![]()









