- - -

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

Print News

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ০১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামস্থ করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার উপর থেকে ১১৩৭ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ, গতকাল রাত ১১:৪০ মিনিটে মাদক
নির্মুল কমিটির সহায়তা ঘোড়াঘাট থানা পুলিশ দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ০১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামস্থ করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার উপর ১৬ আগস্ট, ২০২৬খ্রিঃ,১১.৪০ মিনিটে ১। মোঃ রফিকুল ইসলাম (৫৭), পিতা-মোঃ নিজাম উদ্দিন, মাতা-মৃত ছকিনা বেগম, ২। মোঃ শাকিল মিয়া (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোছাঃ শাবানা বেগম, উভয় সাং-কবলীপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়ের দেহ তল্লাশী করিয়া সর্ব মোট ১,১৩৭ (এক হাজার একশত সাইত্রিশ) পিচ গোপালী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন। উদ্ধারকৃত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট আনুমানিক বাজার মূল্য ৩০০ (তিনশত) টাকা করে মোট অবৈধ বাজার মূল্য-৩,৪১,১০০/- টাকা। এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন আমরা ঘোড়াঘাট মাদক নির্মূল কমিটির সহায়তায় ১১৩৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে ঘোড়াঘাট থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে মাদক নিরর্মুল আইনে মামলা করে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa