- - -

উত্তরাখন্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭

Print News

উত্তরাখন্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) রাতে ভারতের উত্তরাখন্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলার একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র জলস্রোতে ভেসে যান তাঁরা। এই সঙ্গে ধস নামে টানেলের ভিতরে। উত্তরাখন্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। চামোলির পুলিশ কর্তা সুরজিৎ সিং পওয়ার জানান, জলস্রোত অত্যন্ত বেশি ছিল। এর ফলেই ভিতরে থাকা শ্রমিকরা নিজেদের রক্ষা করতে পারেননি। অনেকটা দূরে তারা ভেসে যান। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গ। সন্ধ্যা সাড়ে ৬টায় সুড়ঙ্গের ভেতর বিপুল পরিমাণ ধস নামে। এরপরেই  ধেয়ে আসে জলস্রোত। সেই সময় ভিতরে কর্মরত ওই শিফটের শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। বৃহস্পতিবার (১৩ আগস্ট ) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নির্দেশ দেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিয়মিত খবরাখবর নিচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে ধ্বংসস্তূপে এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে প্রাণ পন চেষ্টা চালাচ্ছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa