- - -

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশু সহ মৃত ২, আহত ৮

Print News

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশু সহ মৃত ২, আহত ৮

 

ভয়াবহ অগ্নিকান্ড বাণিজ্য নগরী মুম্বইয়ে। শহরের অন্যতম অভিজাত এলাকা ভিলে পার্লের একটি ১২ তলা আবাসিক ভবনের ১১ তলায় আগুন লেগে শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আগুন নেভানোতে গিয়ে আহত হয়েছেন ২ দমকল কর্মী সহ মোট ৮ জন। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট ) রাত ১০ টায় ভিলে পার্লে এলাকার ওই ভবনের ১১ তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রুপ ধারণ করে এবং গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। ৩ ঘন্টার ও বেশি সময় পর রাত প্রায় ১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে এবং শোক ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa