
বন্যায় বিধ্বস্ত আসামে ২১ কোটির অনুদান নীতা আম্বানির
ভারতের আসামরাজ্যের বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। মৃতের সংখ্যা ও দিন দিন বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ” আসাম যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখনই সর্বদা রাজ্যের জনগণের পাশে দাঁড়িয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শ্রী মতি নীতা আম্বানি। আসামের জনগনের প্রতি সহানুভূতি, উদারতা ও সহযোগিতার জন্য আমি নীতা আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ” সেই সঙ্গেই হিমন্ত পরিস্কার করে দিয়েছেন, কোভিড অতিমারীর সময় ও নীতা আম্বানির সংস্থা তাঁদের পাশে ছিলেন বলে মনে করিয়ে দিয়েছেন হিমন্ত। তিনি বলেন, এই সাম্প্রতিক অনুদান বন্যাদুর্গত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সহায়তার পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশনের দলগুলি বন্যাদুর্গত এলাকায় খাদ্য, জনস্বাস্থ্য পরিষেবা, জরুরি আশ্রয় এবং গবাদিপশুর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বন্যা আসামে প্রতি বছরই হলেও এবারের ছবিটা যে বিগত বছরগুলিকে ও ছাপিয়ে যাচ্ছে। এবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
![]()









