- - -

মাধববপুরে তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের হাতে ডাকাত সর্দার আটক ।। আটক ৭

Print News

মাধববপুরে তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের হাতে ডাকাত সর্দার আটক ।। আটক ৭

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ১৮ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় উভয় পক্ষের দুইজন আহত হয়। জানা যায় , মৌলভীবাজারে শ্রীমঙ্গল চা কোম্পানির কাজ শেষে একটি ভাড়া গাড়ি নিয়ে ফেরার পথে ন্যাশনাল টি কোম্পানি সরকারি মালিকানাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন , হেডক্লার্ক আই এ, আলম বাবু, পিএফ ক্লার্ক আব্দুল ওয়াহিদ চৌধুরী সহ সুরমা চা বাগানে পৌঁছামাত্র একদল ডাকাত চক্র হানা দেয় । এক পর্যায়ে গাড়ি চালক মোঃ শাহীন মিয়া কে ধরে নিয়ে যায়। তখন ব্যবস্থাপকের কাছে তার ব্যবহৃত আমর্স ছিল না। রাস্তা খারাপ ও বৃষ্টি থাকায় আমর্স ও সরকারি গাড়ি না নিয়ে ভাড়া গাড়ি নিয়ে যান। এক পর্যায়ে ডাকাতরা গাড়ি চালক মোঃ শাহীন মিয়া কে ছুরিকাঘাত করে নোহা গাড়ি নিয়ে যাবার চেষ্টা করলে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন তার হাতে থাকা ওয়াকিটকি ডাকাত সর্দারের মাথায় নিক্ষেপ করলে ডাকাত সর্দার আহত হয়। এক পর্যায়ে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন তার ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতদল সটকে পড়ে। গুরুতর আহত চালক মোঃ শাহীন মিয়া কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এ বিষয়টি মাধবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং আহতদের কাছ থেকে বিষয় গুলো উদঘাটন করে নেন। পরের দিন ১৯ জুলাই ওসি সোহেল রানা নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আমির হোসেন সহ তার সাথে অন্যান্য ডাকাত চক্র দলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় । থানা পুলিশ বাদী হয়ে ডাকাত দল কে কোর্টে মাধ্যমে পাঠানো হলে বিজ্ঞ বিচারক ডাকাত দল কে কারাগারে প্রেরন করে । এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাত দল চক্রদের বিরুদ্ধে এ রকম সাহসী পদক্ষেপ নেওয়ায় তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন সাধুবাদ জানান ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa