- - -

মাদারীপুরে ব্রিজ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মান্দার সেলিমের

Print News

মাদারীপুরে ব্রিজ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মান্দার সেলিমের

 

জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে মাদারীপুরে গিয়েছিলেন ১৮ বছর বয়সী সেলিম। কিন্তু ব্রিজ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাতে হলো তাকে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত সেলিম মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামের অটোচালক শাহ আলম সাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সেলিম মাদারীপুরে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিমের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের আর্থিক সংকট দূর করতে কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ”বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa