- - -

নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে গাঁজা পরিবহনকালে ২১ কেজি গাঁজাসহ আটক”

Print News

নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে গাঁজা পরিবহনকালে ২১ কেজি গাঁজাসহ আটক

 

নরসিংদীতে শহরে বিজিবি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে যাত্রীর বেশে বিপুল পরিমাণ মাদক বহনের সময় মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল (২৮), পিতা: মিজানুর রহমান, গ্রাম: কাউতলা, থানা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় তার সাথে থাকা ট্রলি ব্যাগ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

২২ শে জুলাই, ২০২৬ বিকালে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকাধীন পুরাতন লঞ্চঘাট এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফয়সাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নরসিংদী জেলা পুলিশের এ ধরণের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa