
আসামের বন্যা দুর্গতদের জন্য ২ কোটি টাকার সাহায্য ঘোষণা আজমলের
বন্যায় বিপর্যস্ত ভারতের উজান আসাম। যোরহাট, শিবসাগর ও চরাইদেউ জেলায় এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ২ কোটি টাকার ত্রাণ সাহায্যের ঘোষণা করেছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। বিধানসভায় তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সাহায্য প্রদান করা হবে। যোরহাট, শিবসাগর ও চরাইদেউ এই তিন জেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে সাহায্য বিতরণ করা হবে। তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণ সাহায্যের অর্থ তুলে দেওয়া হবে।
![]()









