- - -

অরুণাচল প্রদেশের বন্যায় ত্রাণ তহবিলে ১ কোটি টাকা সাহায্য সৎসঙ্গের

Print News

অরুণাচল প্রদেশের বন্যায় ত্রাণ তহবিলে ১ কোটি টাকা সাহায্য সৎসঙ্গের

 

সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেব ভারতের অরুণাচল প্রদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কাজের সহায়তার জন্য অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই ) পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেবের প্রতিনিধি হিসেবে সৎসঙ্গের সহ সম্পাদক শ্রী শিবানন্দ প্রসাদ অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে চেকের অর্থ হস্তান্তর করেন। এ সময় স্থানীয় ভক্ত ও সৎসঙ্গ কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন, মুখ্যমন্ত্রী সৎসঙ্গ প্রতিনিধি দলের সাথে সৎসঙ্গের মানবিক ও সমাজসেবা মূলক কর্মকান্ড নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত পুণরুদ্ধার এবং মঙ্গল কামনায় সৎসঙ্গ কর্মীরা প্রার্থনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa