- - -

ওড়িশা পুরীর রথ যাত্রায় ২ ভক্তের মৃত্যু, আহত অন্তত ১০০

Print News

ওড়িশা পুরীর রথ যাত্রায় ২ ভক্তের মৃত্যু, আহত অন্তত ১০০

 

ভারতের ওড়িশা পুরীর রথ যাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে গ্র্যান্ড রোডে পদপিষ্ট পরিস্থিতির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে। প্রবল বৃষ্টির মধ্যে ধাক্কা ধাক্কির জেরে এবং অসুস্থ হয়ে পড়া অন্তত ১০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে ওড়িশা পুলিশ সূত্রে প্রকাশ। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার জেরে শুক্রবার (১৭ জুলাই ) সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই ) রাতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং জানিয়েছেন, পদপিষ্ট হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, শ্বাসরুদ্ধ হয়ে ৬০ বছর বয়সী এক ভক্তের মৃত্যু হয়েছে। অন্যজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে। ” মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে আলোচনার পর  ক্ষতি  পূরণের ঘোষণা করা হবে ও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার সময় বৃষ্টির মধ্যেই লাখ লাখ ভক্তের উপচে পড়া ভিড়ের মধ্যে গ্র্যান্ড রোডে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। আক্রান্ত হন ৪৫ বছরের একব্যক্তি। তাঁকে পুরী জেলা হেডকোয়াটাস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্বাসকষ্ট জনিত কারণে  ৬০ বছর বয়সী আর এক ভক্তের মৃত্যু হয় বলে ও সংবাদ সংস্থা জানিয়েছে। গ্র্যান্ড রোডে ধাক্কা ধাক্কিতে অসুস্থ ও আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। এছাড়া রথ টেনে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫০ জন আহত হন। ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, এবার রথযাত্রায় প্রায় ৯ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ” উৎসবের সামগ্রিক আয়োজন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। পদপিষ্ঠ হওয়ার কোনও ঘটনা বা জনসমাগম ব্যবস্থাপনায় কোনও প্রতিষ�

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa