- - -

ছাতকের খারাই সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Print News

ছাতকের খারাই সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছাতকে জাউয়াবাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

সংবাদ পেয়ে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সহ জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন অজ্ঞাতনামা পুরুষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa