- - -

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঘোড়াঘাটে প্রশাসনের আলোচনা সভা।

Print News

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঘোড়াঘাটে প্রশাসনের আলোচনা সভা

 

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা ধারণের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa