- - -

পশ্চিমবঙ্গের দিঘায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের দিঘায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত

 

রথ উৎসব দেখতে পশ্চিমবঙ্গের দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসে ধাক্কা লরির। মৃত্যু ৪ জনের। আহত ৩। তাঁরা আশংকাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের নাম যথাক্রমে তপন দাস, শিবব্রত পট্টনায়ক, অশোক মাইতি ও শুভদীপ মন্ডল। জানা যায়, হাওড়া থেকে দিঘায় যাচ্ছিল বাসটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে হেঁড়িয়ার কাছে বাসটির কিছু যান্ত্রিক, গোলযোগ দেখা যায়। তার মেরামতির জন্য রাস্তায় গাড়ি দাঁড় করায় বাসচালক। বাস চালক ও মালিক সহ বেশ কয়েকজন বিষয়টি খতিয়ে দেখছিলেন। এমন সময় একটি লরি এসে ধাক্কা মারে বাসের পিছনে। তাতেই চাপা পড়েন সকলে।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি৩ জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ। তদন্ত  শুরু করেছে পুলিশ বাহিনী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa