- - -

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার

Print News

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার

 

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই থেকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি সমুদ্রে ভাসতে থাকে। দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বুধবার সকাল ১০টার দিকে বোটের এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa