
উত্তর প্রদেশে নয়ডার আবাসিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত ২
ভারতের উত্তরপ্রদেশে নয়ডায় একটি আবাসিক ভবনে বিধ্বংসী আগুন। এই ঘটনায় ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। দাউ দাউ করে জ্বলা ভবনটির ভিতরে অন্তত ৫০টি পরিবারের সদস্যরা আটকে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন। বুধবার (১৫ জুলাই ) নয়ডার মামুরা গ্রামের ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় বিপদ ঘটে। প্রথমে নিচের তলায় পার্কিং মাঠে আগুন লাগে। দ্রুত সেই আগুন আবাসিক ভবনটির অন্যত্র ছড়িয়ে পড়ে। গোটা বাড়িটিকে গ্রাস করে কালো ধোঁয়া। মনে করা হচ্ছে, ভিতরে থাকা লোকদের অগ্নিদগ্ধ হওয়ার আশংকার পাশাপাশি দম আটকে ও মৃত্যু হতে পারে। খবর পাওয়া মাত্র ূদমকল বাহিনী পৌঁছায় সেক্টর ৬৬ তে। দীর্ঘ চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বড়সড় আবাসিক ভবনটির ভিতরে আটকে পড়া ৫০টি পরিবারের সদস্যদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ততক্ষণে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জন কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![]()









