- - -

আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪

Print News

আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪

 

ভারতের আসামরাজ্যে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। পাশ্ববর্তী  অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি হওয়ায় আসামের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ৬ জেলা প্লাবিত, ৩৭ হাজার মানুষ বন্যা কবলিত। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা রাজ্যে ৩৭ হাজার ৩২ জন বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলার। সেখানে ৩৫ হাজার ৬৯৬ জন বন্যা কবলিত। রাজ্যের যে ৬ জেলা প্লাবিত হয়েছে সেগুলি হল- শোনিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর। এই ৬ জেলার ৯৯ টি গ্রাম প্লাবিত। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বন্যা কবলিত জেলাগুলিতে ২০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বাড়িঘর সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি এবং গবাদি পশুর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এক হাজার একশত তিন হেক্টর কৃষি জমি জলের তলায়। বন্যা কবলিত জেলাগুলিতে কোথাও কোথাও রাস্তা ও ভেসে গিয়েছে জলের তোড়ে। অরুণাচল প্রদেশে টানা বৃষ্টি জেরে আসামের নদীগুলি জল কোথাও কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে নতুন করে অনেক এলাকা প্লাবিত হওয়ার আশংকা বাড়ছে। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরানো হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa