
হোজাইয়ে গভীর জলভর্তি গর্তে ডুবে ৩ শিশুর মৃত্য
ভারতের আসামরাজ্যের হোজাই জেলার ডবকার মদারতলি গ্রামে মঙ্গলবার (১৪ জুলাই ) এক মর্মান্তিক দুর্ঘটনায় গভীর জল ভর্তি গর্তে ৩শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ৩ শিশুর নাম যথাক্রমে সন্ধ্যা বড়ো, গোবিন্দ রাউতিয়া এবং পিরিতি বড়ো। এলাকাবাসীর সূত্রে প্রকাশ, এস্কেকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার ফলে তৈরি হওয়া গভীর গর্তে জল জমেছিল প্রচুর। ওই গর্তে স্নান করতে নেমেছিল ৩ শিশু। গর্তটির গভীরতা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। জলে নামার কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলে তলিয়ে যায়। এই ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ৩ শিশুকে উদ্ধার করে ডবকা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ শিশুকে উন্নত চিকিৎসার জন্য শ্রীমন্ত শংকরদেব জেলা হাসপাতালে স্থানান্তরতি করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় মদারতলি গ্রাম সহ সমগ্র এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
![]()









