- - -

৮নং শুলকবহর ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসুন

Print News

৮নং শুলকবহর ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসুন

চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের (বৃহত্তর বাদুরতলা) এলাকায় ৫ শতাধিক মানুষের হাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে মেয়র বলেন, দুর্যোগের এই সময়ে নগরীর কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যে চসিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জলাবদ্ধতা নিরসনেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পানিবন্দী অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যারা এই মানবিক কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করেছেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলম ও সদস্য সচিব হাসান ওসমান চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল আলম, মো. ইব্রাহিম, দিদারুল আলম, শাহজাহান খন্দকার, আকতার হোসেন লেদু, মো. মুসা, ইকবাল পারভেজ, এইচ এম আজাদ, খোরশেদ আলম, মনসুর আলম, অহিদুল আলম কানন, মো. দেলোয়ার, ইকবাল হোসেন জিসান, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, মো সাদেক, আমজাদ হোসেন, আকবর হোসেন, ইমতিয়াজ হোসেন নিশান, আবদুল কাদের, শাহাদাত হোসেন সাজ্জাদ, ইরফান উদ্দিন সাগর, সালাউদ্দিন, রেজাউল, জিয়া, নজরুল ইসলাম রাসেল, সাঈদ, আকবর, ইমরান, হুমায়ন, রামিন, শুভ, সবুজ, আনোয়ার, সুমন, মনির প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa