- - -

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, শহিদ ১ জওয়ান, আহত ৪

Print News

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, শহিদ ১ জওয়ান, আহত ৪

 

ভারতের নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে শহিদ আসাম রাইফেলসের এক জওয়ান। আহত হয়েছেন ৪ জন। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ) সুকোভির কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। নিহত জওয়ানের নাম হাবিলদার মহম্মদ ইকবাল ( আসাম রাইফেলস)। কোহিমার ডিফেন্স পাবলিক রিলশনসের মুখপাত্র জানিয়েছেন, আসাম রাইফেলসের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এর জেরেই মৃত্যু হয়েছে ১ জওয়ানের। ৪ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের ডিমাপুরের খ্রিস্টান ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এ ভর্তি করা হয়েছে। পাল্টা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউরিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa