
দমদমা অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাসক শিক্ষক প্রয়াত প্রভাকর বড়ুয়া’র ষাণ্মাসিক সম্পন্ন
চট্টগ্রাম মিরসরাই উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম দমদমা অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিশিষ্ট সমাজ সেবক ও উপাসক এবং অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক বিজয় বড়ুয়ার পিতা শিক্ষক প্রভাকর বড়ুয়া’র ষাণ্মাসিক (অর্ধবার্ষিক) স্মরণে পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত প্রাক্তন সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বৌদ্ধ পণ্ডিত, লেখক, গবেষক, বুদ্ধিজীবী, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মেত্তানন্দ মহাস্থবির, ভদন্ত জ্যোতিময় মহাস্থবির, এম প্রিয়বোধি স্থবির, ভদন্ত সুপ্রিয়ানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, ভদন্ত
প্রজ্ঞানন্দ ভিক্ষু,ভদন্ত বিনয়ালংকার ভিক্ষু,ভদন্ত শরণবংশ ভিক্ষু,ভদন্ত সুমেধানন্দ ভিক্ষু, ভদন্ত অমিতানন্দ ভিক্ষু,ভদন্ত বিয়ণানন্দ ভিক্ষু,ভদন্ত গিরিমানন্দ ভিক্ষু ভদন্ত মুদিতানন্দ ভিক্ষু। অনুষ্ঠান উদ্বোধন করেন অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত
সত্যশ্বর ভিক্ষু,।
স্মৃতি চারণ বক্তব্য রাখেন বৌ’মা অধ্যাপিকা তৃপ্তি রাণী বড়ুয়া, উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু দীলিপ বড়ুয়া,ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ আরো অনেকে উপস্থিত থেকে প্রয়াত প্রভাকর বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে। জ্ঞাতী স্বজন আত্মীয় পরিজন মধ্যাহ্নভোজন গ্রহন করেন।
![]()









