
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিলে সাইদ আল নোমান এমপি
আল্লাহ যেন মজলুম শ্রমিক নেতাদের অতি দ্রুত সুস্থতা দান করেন
অদ্য বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোছাইন এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, নজরুল ইসলাম খান বাংলাদেশের রাজনীতিতে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত অনন্ত ভূমিকা রেখেছেন। জাতীয় পর্যায়ে তিনি এবং শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের নেতৃত্বে যে রাজনীতি করেছেন আজকের জাতীয় পর্যায় তার ভূমিকা অন্যতম গুরুত্ব বহন করে। তিনি দীর্ঘকাল আমার পিতা আব্দুল্লাহ আল নোমানের সাথে শ্রমিক রাজনীতিতে জাতীয় পর্যায়ে যেমনিভাবে অবদান রেখে এসেছেন তাতে আমার আত্মার আত্মীয়ও বটে। আনোয়ার হোসেনের ভূমিকাও তেমনি দৃষ্টান্ত নন্দিত। উনাদের ভূমিকা বাংলাদেশের ইতিহাস শহীদ জিয়াও বেগম খালেদা জিয়া শুরু করে তারেক রহমান পর্যন্ত নেতৃত্বের গুনাগুনী শ্রেণী রাজনীতিতে অদ্যাবধি বিদ্যামান রয়েছে। উনারা জাতীয় পর্যায় তাদের শ্রম মেধা দিয়ে জাতিকে উপকৃত করেছেন। তাই আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত আল্লাহ যেন উনাদেরকে সুস্থতা দান করেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইদ্রিস, সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, সদস্যদের মধ্যে আব্দুল মান্নান, আবুল হাশেম, মোহাম্মদ দেলোয়ার, আবুল খায়ের, সিরাজুল ইসলাম, সিটি কর্পোরেশনের মোঃ মামুন, ওয়াসা মোহাম্মদ মিয়া, যুব শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান, বাংলাদেশ ব্যাংকের মোহাম্মদ নাজিম, রূপালী ব্যাংকের মোহাম্মদ ইয়াসিন, শামসুল হক টুকু, বন্দরের আব্দুর রউফ লিটন, মোহাম্মদ সাজু, বিএনপি নেতা তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ড. সিদ্দিক আহমদ, মোঃ আজম, মোশাররফ হোসেন ডিপুটি, মনজুর আলম প্রমুখ। প্রধান অতিথি পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান এমপি আরও বলেন, নজরুল ইসলাম খান একজন মজলুমের নেত। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন গর্ব। তার মতো নেতাকে আমরা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকা এবং সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। আনোয়ার হোছাইন চট্টগ্রামের রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় রাজনীতি করছেন। শ্রমিকদের কল্যাণ উনাদের ভূমিকা অত্যন্ত দৃষ্টিনন্দিত। কল্যাণকর রাজনীতির হাতিয়ার হয়ে উনার অবদান রেখে চলেছেন। এতে করে প্রত্যেক সেক্টরে শ্রমিকদের জন্য অধিকার প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তাই আল্লাহ যেন অতি দ্রুত উনাদেরকে সুস্থতা দান করেন। এ সময় আরো দোয়া করেন অসংখ্য অসুস্থ শ্রমিক নেতাদের জন্য ও জাতীয়তাবাদী আদর্শের যারা যেখানে অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করে। ঈসালে সওয়াবের উদ্দেশ্যে মরহুমা বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ জাতীয়তাবাদী আদর্শের প্রয়াতদের জন্য সূরা ফাতেহা সূরা ইখলাস দুরুদের মোস্তফার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ।
![]()









