- - -

মাধবপুরে ভারতীয় মাদকের ডিলার কুদ্দুস পুলিশের খাঁচায় বন্ধি : ২শ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

Print News

মাধবপুরে ভারতীয় মাদকের ডিলার কুদ্দুস পুলিশের খাঁচায় বন্ধি : ২শ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ভারতীয় অবৈধ মাদক দ্রব্যের ডিলার, কুখ্যাত কুদ্দুস খাঁন (৪৫) পুলিশের খাঁচায় বন্ধি হয়েছে।
দীর্ঘ বছর খানেক পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সুহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার হেফাজত থেকে ২শ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আজ ৪ জুন শনিবার বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রাম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ওই এলাকার দুধর্ষ মাদক ব্যবসায়ী গ্রামের রজব আলির ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুসের বাড়ীতে হানা দেয়।
তার বসতঘরে তল্লাশী চালিয়ে সিমেন্টের বস্তায় বিশেষভাবে রক্ষিত ২’শ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুরসহ দেশের বিভিন্ন থানায় ১৮টিরও অধিক মামলা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa