
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের সভাপতি
আনোয়ার হোছাইনের সুস্থতা কামনায় খুলশী থানা শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
অদ্য বাদে মাগরিব নাসিরাবাদ তুলাতুলি গার্লস স্কুলের পাশে শমসের সড়ক খুলশী থানা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিমান শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, আলহাজ্ব আনোয়ার হোছাইন এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নূরে মদিনা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাবর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিমউদ্দিন। প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর কৃষকদলের সাবেক যুগ্ন আহবায়ক গাজী মোহাম্মদ চঞ্চল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য অপু সিং, ওয়ার্ড বিএনপির নেতা এম এ হাসান, জাসাস চট্টগ্রাম মহানগর এর সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন জুয়েল, খুলশী থানা শ্রমিক দলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী, সাংগঠনিক সম্পাদক মোঃ মান্নান, অর্থ সম্পাদক মোঃ মোস্তফা, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল, সদস্যদের মধ্যে, মোঃ মিলন, বদিউল আলম, মোঃ সুমন, মোহাম্মদ ইউসুফ, মোঃ খালেক, রুপা আক্তার, প্রমুখ। এসময় প্রধান অতিথি বক্তব্যে এ এম নাজিম উদ্দীন বলেন, নজরুল ইসলাম খান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা। শুধু বাংলাদেশে নয় তিনি সারা বিশ্বব্যাপী সুপরিচিত একজন শ্রমিক নেতা। উনার সততা যোগ্যতা গুণাবলীর মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে উনাকে নির্বাচিত করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় তিনি দলের হাল ধরেছেন। দলের সাথে কখনো বেইমানি করে নাই। তিনি এমন একজন ব্যক্তি তিনি বাংলাদেশের একজন গর্ব। তৃণমূল পর্যায়ে থেকে প্রতিটি স্তরে উনার নেতৃত্বের গুণাবলী রয়েছে। তিনি এমন একটি পদে অসীম হয়েছেন- আইএলও বাংলাদেশের গভর্নিং বডির সদস্য। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল এ ধরনের আর কোন নেতা এ খেতাব অর্জন করতে পারে নাই। উনার সততা যোগ্যতার গুনে এতটুকু গিয়ে পৌঁছেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সরকারের রাজনৈতিক কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী মর্যাদা ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আল্লাহ যেন উনাকে সুস্থতা দান করেন এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন অত্যন্ত ত্যাগী ও পরিশ্রমী শ্রমিক বান্ধব একজন শ্রমিক নেতা। উনাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন। প্রধান বক্তা কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, খ্যাতিমান শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেন আমাদের অভিভাবক। উনারাদেরকে সুস্থ করে আল্লাহ যেন আমাদের কাছে ফিরিয়ে দেন। উনাদেরকে সুস্থ রাখার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি দেশ ও জাতির কাছে। এ সময় মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদৌস নসিব করে দোয়া করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করা হয়।
![]()









