
নরসিংদী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬
গত ২৮ জুন, ২০২৬ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর ১৬০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প সম্পন্ন হয়েছে।
নিয়োগের ২য় দিনে নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা জনাব এম এম মাহমুদ হাসান, পিপিএম(বার) পিএসসি মহোদয়সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ চাকরি প্রত্যাশীদের Physical Endurance Test (PET) কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। প্রতারক বা দালাল চক্রের খপ্পর হতে সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
২য় দিনে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ জুন, ২০২৬ খ্রি. Physical Endurance Test (PET)-এর পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং, রোপ ক্লাইমিং অনুষ্ঠিত হবে।
![]()









