- - -

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

Print News

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

 

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার ভক্তিনগর থানার অন্তগর্ত ভবসিন্ধু কলোনিতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে মৃত্যু হলো মা ও ছেলের। বুধবার (২৪ জুন) রাতে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতরা হলেন প্রমিলা রায় ও তাঁর ছেলে রাজু রায়। জানা গেছে, এদিন রাতে বাড়িতে শর্ট সার্কিট থেকে কোনওভাবে সর্বত্র বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় বাড়ির জানালায় লোহার গ্রিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বিশেষভাবে সক্ষম প্রমিলা রায়। মাকে বাঁচাতে ছুটে যান ছেলে রাজু রায়। তিনি ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় বলে জানা গেছে। একই এলাকার আরও এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে খবর। তাকে উদ্ধার করে সেবক রোডে একটি নাসিং হোমে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ, বিদ্যুৎ বন্টনকারী সংস্থার কর্মীরা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মা ও ছেলের দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে প্রেরন করেন। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa