
তারাতলা বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর্থিক সাহায্য ঘোষণা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা কান্ডে শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। এর মধ্যেই সমাজমাধ্যমে ঘটনার শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে নরেন্দ্র মোদি লিখেছে,” কলকাতায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। শুধু তাই নয়, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে সবরকম সাহায্য পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার দিন রাত কাজ করছে বলেও সমাজমাধ্যমে উল্লেখ করে প্রধানমন্ত্রী। শুধু কেন্দ্রের তরফেই নয়, এদিন মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও। শুধু তাই নয়, আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
![]()









