
পঞ্চবুদ্ধ সেবক সংঘের ধারাবাহিক প্রতি বৎসরের ন্যায় এই বছরও আগামী কাল ২৬ইং শে জুন অনুষ্ঠিত্বত
পঞ্চবুদ্ধ সেবক সংঘ এর ধারাবাহিক প্রতি বৎসরের ন্যায় আগামী ২৬ শে জুন’ ২০২৬ ইং শুক্রবার ষড়বিজ্ঞ অরহত পূজনীয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তের রাজবন বিহার রাংগামাটি এবং প্রতিসম্ভিদা সহ ষড়বিজ্ঞ অরহত পূজনীয় শীলানন্দ ধুতাংগ ভান্তের আবুরখীল ধুতাংগ কুঠিরে সগৌরবে পূণ্যময় ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ মহতি পূণ্যানুষ্ঠানে বিশ্বের সকল প্রাণীর জন্য মংগল কামনায় বিভিন্ন পূণ্যকর্মের অংশ হিসেবে কার্যক্রম সমূহ নিন্মরুপ:
সকাল বেলায়:
👉রাজবন বিহারে অষ্ট উপকরণ সহ সংঘদান
👉শিং মাছ এবং কাছিম অবমুক্ত করণ
👉রাজবন বিহারে বিশ্ব প্যাগোডার জন্য শ্রদ্ধাদান
👉রাজবন বিহারে পূজনীয় ভিক্ষু সংঘের হাসপাতালের এক বছরের জন্য ঔষধ দান
দুপুর বেলা:
👉আবুরখীল ধুতাংগ কুঠিরে পূর্ণাথীবৃন্দের আহার গ্রহণ
বিকাল বেলায়:
👉প্রতিসম্ভিদা সহ ষড়বিজ্ঞ অরহত পূজনীয় শীলানন্দ ধুতাংগ ভান্তের দুরলভ দর্শন
👉পঞ্চশীল গ্রহণ
👉বৈকালিক অষ্ট উপকরণ সহ সংঘদান
👉পূজণীয় ভান্তের সদ্ধর্ম দেশনা শ্রবণ
👉বিহার নির্মাণের জন্য শ্রদ্ধাদান
সারাদিন ব্যাপি এই মহতি পূণ্যানুষ্ঠানের আনিশংস সকল প্রাণীর জয়মঙ্গল হোক🙏🙏🙏
![]()









