
সৈয়দ এনামুল তাজের জন্মদিনে
আবদুল্লাহ মজুমদার
বিধির পোশাকে তিনি শৃঙ্খলার প্রহরী এক দীপ্তিমান নাম,
কাব্যের অলিন্দে জ্বালান তিনি মননের অনির্বাণ দীপধাম।
শব্দের শাণিত শক্তিতে ভাঙেন অন্ধতার প্রাচীর,
চেতনার দিগন্তে ছড়ান তিনি স্বপ্নের নির্মল নীড়।
কর্তব্য ও সৃজনের সুষমায় তিনি অনন্য এক প্রতিভা,
তাঁর কবিতায় ধ্বনিত হয় মানবতার গভীর অনুভূতি ও আশা।
জন্মদিনে রইল শ্রদ্ধা, প্রীতি ও শুভকামনার অর্ঘ্য,
সৃষ্টির আকাশে দীপ্যমান থাকুন কবি সৈয়দ এনামুল তাজ।
![]()









