- - -

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক ! মৃত অন্তত ৭, আহত ৬৭

Print News

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক ! মৃত অন্তত ৭, আহত ৬৭

 

ভারতের তামিলনাড়ুর একটি সামুদ্রিক খাবার প্রক্রিয়া এবং রফতানি কারখানায় বিপর্যয়। তিরুভাল্লুর জেলার পেরিয়ারপালায়ামের কাছে কান্নিগাইপেয়ার এলাকায় অবস্থিত একটি কারখানায় রবিবার (২১ জুন) এই দুর্ঘটনাটি ঘটে। ওই কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। সকলেই মহিলা। আরও বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৬৭ জন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিরুভাল্লুর জেলাপ্রশাসক কবিতা জানিয়েছেন, আহত মোট ৬৭ জন শ্রমিককে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৬ জন ভেলস হাসপাতালে এবং ২১ জন ভেংকটেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ ৯ জনকে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, অসুস্থ শ্রমিকদের অধিকাংশই ভিন্ন রাজ্যের।  ওই কারখানার পরিমাপক ভালভ থেকে গ্যাস লিক হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয় এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার যাতে কোন ও গাফিলতি না ঘটে, তা তদারকির করার নির্দেশ দিয়েছেন বিজয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa