
হাকিমপুরে পুলিশের অভিযানে মা’দ’কসহ গ্রেপ্তার ৬, ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসা, মা’দ’ক সেবন ও ডা’কা’তির প্রস্তুতির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পরিচালিত অভিযানে বড় ডাঙ্গাপাড়া এলাকার মো. মীর শহিদ (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে ২২ পিস ট্যাপে’ন্টা’ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মা’দ’ক সেবনের অভিযোগে বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে শাকিল (২৮), নাসির (২৮) ও মোহন (২০)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করেন।
অন্যদিকে, হাকিমপুর ডিগ্রি কলেজের পেছন এলাকা থেকে ডা’কা’তির প্রস্তুতিকালে অন্তর রাজা (২৮) ও কোরবান হোসেন (হৃদয়)-কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও মা’দ’ক মামলাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন– সালাম প্রামাণিক (৪৪), মোনারুল হাসান শান্ত (২৯) ও রফিকুল ইসলাম (৩০)।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।
১। মোঃ মীর শহিদ (৩২)
ধারা: মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারা।
২। মোঃ অন্তর রাজা (২৮)
ধারা: হাকিমপুর থানার মামলা নং-২১ অনুযায়ী গ্রেপ্তার।
৩। মোঃ কোরবান হোসেন (হৃদয়)
ধারা: হাকিমপুর থানার মামলা নং-২১ অনুযায়ী গ্রেপ্তার।
৪। মোঃ শাকিল (২৮)
ধারা: মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা (মোবাইল কোর্টে ৬ মাসের সাজা)।
৫। মোঃ নাসির (২৮)
ধারা: মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা (মোবাইল কোর্টে ৬ মাসের সাজা)।
৬। মোঃ মোহন (২০)
ধারা: মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা (মোবাইল কোর্টে ৬ মাসের সাজা)।
৭। মোঃ সালাম প্রামাণিক (৪৪)
ধারা: জি.আর. নং-৯০/২৫ (ভূরুঙ্গামারী) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
৮। মোঃ মোনারুল হাসান শান্ত (২৯)
ধারা: বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি) ধারা।
৯। মোঃ রফিকুল ইসলাম (৩০)
ধারা: মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা।
![]()









