
মনোহরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১
নরসিংদীর মনোহরদী উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে পাঁচটি মোটরসাইকেলের মধ্যে দুটি মোটরসাইকেল একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, নিহত যুবকের বাড়ি পাঁচদোনা এলাকায় হতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
![]()









