
নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে গড়ে উঠুক আদর্শ প্রজন্ম
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।”
শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একজন মানুষকে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। বর্তমান সময়ে প্রযুক্তি ও তথ্যের বিস্তারের পাশাপাশি মানবিক গুণাবলির চর্চাও সমানভাবে জরুরি। একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, সহমর্মিতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করতে পারলেই তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তাই শিক্ষা ও মানবিকতার সমন্বিত চর্চার মাধ্যমে আলোকিত, নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই।
গত ৩০ মে, দিনটা ছিল শনিবার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্র লাল কারণ ও প্রয়াত শিক্ষকদের স্মরণানুষ্ঠান এবং আজীবন দাতা সদস্য, সাবেক এবং বর্তমান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরআন তেলোওয়াত করেন ওমর ফারুক ও পবিত্র গীতা পাঠ করেন গোপী দাশ। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মো. কাউছার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাফফর হোসেন রাহাত ও যুগ্ম সদস্য সচিব লোকমান হাকিম রাজ এর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন উপ-কমিটির আহবায়ক মোজাম্মেল হক সানি, সদস্য সচিব সঞ্জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ সুমন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এএসএম মোস্তাক আহমেদ, অমল চৌধুরী, ডা. রানা চৌধুরী, লোকমান হাকিম ও সুকুমার কারণ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অনুপম দাশ, লায়ন স্বপন কান্তি সাহা, শেফাল কান্তি সুশীল, নির্মল কান্তি তালুকদার, সুনিপুন চক্রবর্ত্তী, মিতালী রাণী সুশীল, সাজেদা সুলতানা, জালাল উদ্দীন আহমদ। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. জাকের হোসেন, সজল দাশ, বিপ্লব বিশ্বাস, হাজী মুস্তাফিজুর রহমান, প্রবীর তালুকদার, সঞ্জয় চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত দ্বিজেন্দ্র লাল কারণ, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুর রহিম চেয়ারম্যান, প্রয়াত শিক্ষকদের মধ্যে নেপাল চন্দ্র দাশ, হরিরঞ্জন তালুকদার, রনজিৎ কুমার দাশ, দিলীপ কুমার কারণ, কানু কারণ, ভুপতি রঞ্জন দাশ, দিলীপ কান্তি মল্লিক, সাবেক অফিস সহকারী মরহুম আলী হোসেন, প্রয়াত তেজেন্দ্র লাল দাশ ও প্রয়াত নৈশপ্রহরী সুবল বিশ্বাস স্মরণে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান হয়।
এছাড়া সাবেক শিক্ষক পুরঞ্জন ভট্টাচার্য, অনুপম দাশ, লায়ন স্বপন চন্দ্র সাহা, নির্মল কান্তি তালুকদার, ননী গোপাল দাশ, দুলাল বিশ্বাস, নেপাল কান্তি চৌধুরী, মিসেস দিপ্তী খাস্তগীর, মিতালী রাণী সুশীল, সাজেদা সুলতানা, সুনিপুন চক্রবর্ত্তী, বর্তমান শিক্ষক শেফাল কান্তি সুশীল, মাওলানা আতাউল্লাহ বোখারী, বিদ্যুৎ মজুমদার, তাপসী নন্দী, জালাল উদ্দিন আহমদ, ধর্ম যতন বড়ুয়া, দিলীপ কুমার শীল, ইন্দিরা ভট্টাচার্য্য, রুপেন কুমার সুশীল, রাফাআতুন নেছা রায়হানা, পার্থ ভট্টাচার্য্য, রয়েল দাশকে সংবর্ধনা দেওয়া হয়। আজীবন দাতা সদস্যদের মধ্যে প্রফেসর ডা. এএসএম মোস্তাক আহমেদ, সুকুমার কারণ, লোকমান হাকিম, সুরেন্দ্র বিজয় দাশ, মরহুম রশিদ আহমেদ, বাসনা দাশ, তুহিন কান্তি দাশ, প্রিয়াংকা চৌধুরী, টুম্পা দেব কারণ, অস্পিতা কারণ, পূর্ণ কারণ, রাজবীর কারণ প্রহর, অদ্রিজা কারণ, বাবু টিটু কারণকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সমীর ধর, অর্ণব দাশ, প্রান্ত বিশ্বাস, মো. আরমান, টুম্পা চৌধুরী, পম্পি চৌধুরী, গৌরী বিশ্বাস, জুই দাশ, শুভ চৌধুরী, মোহাম্মদ শাহেদ, শ্রীবাস দাশ, সাইদ আনোয়ার রিফাত, মোহাম্মদ সুজন, কৌশিক দাশ, জয় আইচ, অলি দাশ, উৎস কারণ, রনি ধর, রাহুল মজুমদার। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন আইচ, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাসেল দাশ, শাহাদাত হোসেন, রাজীব দাশ, ফজল আহমেদ, জয়নাল আবেদীন, মো. নাছির, আবু ছৈয়দ, মো. তারেক, মোহাম্মদ হানিফ, মো. মামুন, মোহাম্মদ বাদশাহ, নারায়ণ মজুমদার, শওকত আলী, নোমান মাহমুদ, আবছার উদ্দিন, শহিদুল ইসলাম আনছার, মোহাম্মদ সাইফুদ্দিন, বৈশাখী বল, ঐতিহ্য বিশ্বাস, মো. আরিফ, মো. এমরান ও অক্ষয় ভট্টাচার্য্য, রিমন চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও কলামিস্ট রূপম চক্রবর্ত্তী ও শিক্ষক বাহাদুর আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষার্থীদের সফলতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
![]()









