- - -

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হলেন কামাল মোস্তফা চৌধুরী

Print News

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হলেন কামাল মোস্তফা চৌধুরী

 

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব কামাল মোস্তফা চৌধুরী শত বছরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বিবার্ষিক নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন| তার এই অর্জন সততা, দক্ষতা ও সফল নেতৃত্বের প্রতিফলন| জনাব চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী থানার গুনাগরী গ্রামের কাজিম চৌধুরী বাড়ীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি আমদানি- রপ্তানি এবং শিপিং ব্যবসায় কর্মজীবন শুরু করেন| তিনি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এবং এফবিসিসিআই এর সদস্য| তিনি রাজা কর্পোরেশন ও কেএমসি ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী, হলি ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম এর উদ্যোক্তা পরিচালক এবং আহমদিয়া ছুন্নীয়া ডলমপীর (রাঃ) মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা| কামাল মোস্তফা চৌধুরী ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে ওতপ্রোতভাবে জড়িত| তিনি বাঁশখালীর কোকদন্ডী গুনাগরী হাইস্কুল কমিটির প্রাক্তন সদস্য এবং চট্টগ্রাম ক্লাব লিঃ, চিটাগাং সিনিয়র ক্লাব লিঃ, চিটাগাং বোট ক্লাব, ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব, কুমিল্লা সেনানিবাস ও আর্মি গলফ ক্লাব ঢাকা সেনানিবাস এর সম্মানিত সদস্য| তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, রাইফেলস ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর সদস্য ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম সমিতি ঢাকার উপদেষ্টা এবং বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি| তিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, আমেরিকা, চীন, থাইল্যান্ড, ইংল্যান্ড, ভুটান, জাপান ও তাইওয়ান ভ্রমণ করেন| তিনি তিন তিনবার পবিত্র হজ্জব্রত পালন করেন|

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa