- - -

বিষমদে পুনেতে ২ দিনে ১৮ জনের মৃত্যু, গ্রেফতার ৮

Print News

বিষমদে পুনেতে ২ দিনে ১৮ জনের মৃত্যু, গ্রেফতার ৮

 

বিষমদের জেরে মৃত্যুর তান্ডব চলছে ভারতের মহারাষ্ট্রের পুনে ও পিম্পরি – চিঞ্চওয়াড়ে এলাকায়। মাত্র ৪৮ ঘন্টায় এই দুই অঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বহু মানুষ। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো আতংকের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমে বিষমদ বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) বিষমদের মৃত্যুর প্রথম খবর সামনে আসে পিম্পরি- চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায়। গত ৪৮ ঘন্টায় এখানে মৃত্যু হয়েছে ১৩ জনের। পাশাপাশি পুনের হাদাপসার ও কালেপাদালে এলাকায় ৫ জনের মৃত্যু খবর সামনে এসেছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮। পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও মানুষ। ঘটনার তদন্তে নেমে যোগেশ ওয়াংখেড়ে সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa