- - -

কারাভ্যন্তরে অ্যাডভোকেট আব্দুল লতিফের হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের শোক, নিন্দা ও প্রতিবাদ

Print News

কারাভ্যন্তরে অ্যাডভোকেট আব্দুল লতিফের হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের শোক, নিন্দা ও প্রতিবাদ

 

সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফকে (৬০) কারাগারে হত্যা করা হয়েছে। গত ২৫মে আনুমানিক ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার নামে মূলত অপ-চিকিৎসায় তার মৃত্যু নিশ্চিত করে সরকারের পোষ্য কারাগার ও হাসাপাতাল কর্তৃপক্ষ।

অ্যাডভোকেট আবদুল লতিফের পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
অ্যাড. আবদুল লতিফকে তাঁর পুত্র আমিনুল ইসলাম রাসেল (৩৮) সহ গত বছরের ১২ ডিসেম্বর রাতে খুলনার বয়রা এলাকা থেকে আটক করার পর থেকে তিনটি হত্যা মামলায় তাঁর নাম অন্যায়ভাবে যুক্ত করা হয় এবং বিনাবিচারে কারান্তরীন রাখা হয়। একজন আইনজীবী হয়েও ন্যায়বিচারের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। যা বাংলাদেশের আইন ও বিচারের ক্ষেত্রে বাংলাদেশ বলে আওয়ামী লীগ মনে করে, দখলদার ইউনূসের কুশাসনের ধারাবাহিকতা রক্ষা করায় বর্তমান সরকারকেও এর দায় নিতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন অব্দই অন্তত ৫৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে কারাগারে ও থানাপুলিশের হেফাজতে হত্যা করা হয়েছে। এছাড়া মব জাস্টিস ও অন্যান্য প্রক্রিয়ায় আমাদের অসংখ্য নেতাকর্মী নির্মম হত্যার শিকার হয়েছেন। অনেকেই এখনও নিখোঁজ। তাছাড়া অসংখ্য কারাবান্দিও হত্যার শিকার হয়েছে এবং প্রতিটি হত্যার ঘটনাকে হৃদরোগ বা অন্যান্য মিথ্যা অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সরকারী বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। আমাদের কথা পরিষ্কার, এসব তথ্যসন্ত্রাসের মাধ্যমে মূল ঘটনাকে আড়াল করা যাবে না। একদিন এই সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

অ্যাডভোকেট আব্দুল লতিফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা অঙ্গীকার করছি, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, কোন অপরাধকেই তামাদি হিসেবে বিবেচনার সুযোগ নেই। কাজেই শাসকবর্গের প্রতি আহবান জানাচ্ছি, এখনই সাবধান হোন, নইলে করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa