
ধর্মনগর যুব মোর্চার সভাপতি ও কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু
ভারতের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর যুব মোর্চার সভাপতি তথা পুর পরিষদের কাউন্সিল রাহুল কিশোর রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) গভীর রাতে নিজের বাড়ির বাথরুম থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, দলেরই কিছু উশৃঙ্খল কর্মীর হুমকি ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রাহুল। আরও জানা যায়, এদিন বিকেলে একদল যুবক রাহুলের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের চেষ্টা করে এবং তাঁর বৃদ্ধা মাকে অকথ্যভাষায় গালাগালি করে।পরে হুমকি দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুন কাউন্সিলর। মঙ্গলবার (৫ মে) সকালে রাহুলের মা সংবাদমাধ্যমকে জানান দলের একাংশ কর্মীর দুব্যবহার এবং মাকে অপমানের যন্ত্রনা সহ্য করতে না পেরেই রাহুল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দাযের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
![]()









