- - -

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী, উত্তপ্ত নিউটাউন

Print News

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী, উত্তপ্ত নিউটাউন

 

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নিউটাউন চত্বর। কাঠগড়ায় তৃণমূলের দাপুটে নেতা। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা যায়, মৃতের নাম মধু মন্ডল। রাজারহাট- নিউটাউন বিধানসভা এলাকার বালিগরি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। অভিযোগ, মঙ্গলবার (৫ মে) বিকেলে মধুর উপর চড়াও হয় তৃণমূলের নেতা কমল মন্ডল ও তাঁর দলবল। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa