
আমরা তো হারিনি, রাজভবনে যাব না, ইস্তফা দেব নাঃ বিস্ফোরক মমতা
মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গের কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন থেকে সাফ জানালেন, তিনি হারেননি। চক্রান্ত করা হয়েছে। তাই ইস্তফা তিনি দেবেন না। তাই রাজভবনে ও যাবেন না। তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা করবেন না বলেই সাফ জানালেন মমতা। এদিন কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে মমতা সাফ জানালেন, ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই। সাংবাদিকের ইস্তফা সংক্রান্ত প্রশ্নে মমতা বললেন, ” আমরা তো হারিনি। তাই লোকভবনে যাব না। চক্রান্ত করা হয়েছে। তাই ইস্তফা দেওয়ার প্রশ্ন নেই। যদি শপথ নিতে হত, তাহলে যেতাম।
![]()









