- - -

পশ্চিমবঙ্গের কোচবিহারে গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

Print News

পশ্চিমবঙ্গের কোচবিহারে গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

 

চারচাকা গাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন ২ জন। গুরুতর আহত ৪ জন। রবিবার (৩ মে ) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ২ ব্লকের রাজারহাট কালীতলা ১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে প্রকাশ, খাগড়াবাড়ি থেকে আসছিল একটি চারচাকার গাড়ি। রাজারহাট দিক থেকে খাগড়াবাড়ির যাচ্ছিল একটি অটো। ১৭ নম্বর জাতীয় সড়কের কালীতলা এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িতে ধাক্কা মারে। আহত হন ২গাড়ির চালক এবং আরোহীরা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যান। আহত ৬ জনের মধ্যে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। সংঘর্ষের অভিঘাতে অটো ও গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa