- - -

মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে ১২ জন শ্রমিক নিহত

Print News

মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে ১২ জন শ্রমিক নিহত

 

ভারতের মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে ১২ জন শ্রমিক মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ) রাতে মধ্যপ্রদেশের ধর জেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। পুলিশ জানিয়েছে, বাপ্পাদ এলাকা থেকে ধর জেলায় ফিরছিলেন ৩৫ জন শ্রমিক। দ্রুত গতিতে ছুট ছিল পিক আপ ভ্যানটি। চিরুলিয়া ক্রসিংয়ের একটি পেট্রোল পাম্পের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। সেই সময়ে রাস্তার উল্টো দিক থেকে একটি এসইউভি আসছিল। তাকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa