- - -

গুয়াহাটি মেডিক্যাল কলেজে যৌন নির্যাতন, সাময়িক বরখাস্ত সহকারী অধ্যাপক 

Print News

গুয়াহাটি মেডিক্যাল কলেজে যৌন নির্যাতন, সাময়িক বরখাস্ত সহকারী অধ্যাপক

 

আসামের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক দীপজ্যোতি ডেকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এক মেডিক্যাল শিক্ষার্থী এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ সামনে আসার পরই বিষয়টি তদন্ত শুরু হয়। পরবর্তীতে অভ্যন্তরীণ কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়। স্বাস্থ্য বিভাগের সচিব অভিযুক্ত চিকিৎসকের বরখাস্তের নির্দেশ দেন। এই ঘটনার জেরে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকে  বহিস্কার করা হয়েছে এবং আরও দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa