- - -

নির্বাচনী প্রচারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে মহিলার চুম্বন, বিরোধীদের সমালোচনা 

Print News

নির্বাচনী প্রচারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে মহিলার চুম্বন, বিরোধীদের সমালোচনা

 

নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। হাত মিলাচ্ছিলেন মহিলাদের সঙ্গে ও। তখনই রাঁশের অন্য দিকে থাকা এক মহিলা তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তা দেখেই তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও। তবে এতে খারাপ কিছুই দেখছেন না আসামের মুখ্যমন্ত্রী। এই চুম্বনকে তাঁর প্রতি মানুষের ভালোবাসার চিহৃ বলে মন্তব্য করেন তিনি। জানা যায়, শুক্রবার (২৭ মার্চ ) ধেমাজি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সভার পরে মহিলা সমর্থকদের কাছে  গিয়ে তাঁদের সঙ্গে হাত ও মেলান তিনি। বাঁশের ব্যারিকেডের অন্যদিকে থাকলেও তাঁকে ঘিরে ধরেন মহিলারা। ওই ভিড়ের মধ্যে এগিয়ে চলার সময় একজন মহিলা হাতের  বাড়িয়ে তাঁকে কাছে টেনে নিয়ে গালে চুম্বন করেন। মুহূর্তের নধ্যে ভাইরাল হয়েছে ওই মুহূর্তের ভিডিও।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa