- - -

ব্রাহ্মণবাড়ীয়ায় নতুন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ  

Print News

ব্রাহ্মণবাড়ীয়ায় নতুন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আবু সাঈদ। তিনি বর্তমানে সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে দেশের আরও ১০টি জেলাসহ মোট ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
নতুন জেলা প্রশাসক মো. আবু সাঈদের নিয়োগে ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করছেন জেলাবাসী ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa