- - -

অরুণাচলপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Print News

অরুণাচলপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

ভারতের অরুণাচলপ্রদেশের ওয়ালং এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেনএক পুরুষ, দুই মহিলা শ্রমিক এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের সঙ্গে ছিল এক শিশু ও। নিহতদের পরিচয় জানা গেছে,  বিজয় ওরাং, মীনা ওরাং এবং অনু ওরাং। তাঁরা জিআরআইএফ কোম্পানির কর্মী ছিলেন। প্রাথমিক সূত্রে প্রকাশ, শনিবার (২৮ মার্চ ) প্রতিকূল আবহাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa