
কাছাড়ের কাটিগড়া সীমান্তে ৫ বাংলদেশি আটক
আসামের কাছাড়জেলার কাটিগড়া বিধানসভার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী সাদিরখাল এলাকায় কাঁটা তারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (২৩ মার্চ ) গভীর রাতে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ওই ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে গুমড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]()









