- - -

রাউজানে পশ্চিম গুজরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপি শ্রীশ্রী বাসন্তী পুজা শুরু

Print News

রাউজানে পশ্চিম গুজরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপি শ্রীশ্রী বাসন্তী পুজা শুর

রাউজান উপজেলার পশ্চিম গুজরা স্বর্গীয় স্বপন দে এর বাড়িতে প্রতি বছরের মত এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা শ্রিজাতা বিশ্বাস এর সঞ্চালনায় ধুনুচি নৃত্য ও মায়ের বরণ, সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ সংগটক ও শ্রীশ্রী কালি মন্দিরের উপদেষ্টা নেপাল কর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিত দাশ, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসেসিয়েশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক মিলন বনিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক সনজিব ঘোষ, রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক রাজীব ঘোষ, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপল পরমেশ ধর, স্টার লিট গ্রামার স্কুলের সহকারী শিক্ষক উজ্জল ঘোষ, টাইম টেকনোলজীর সিইও সঞ্জয় বনিক, গ্রুপ অব কোম্পানির অফিসার রনধীর দে,বাবুল চৌধুরী, সংগঠক রুবেল দে, রাসেল দে প্রমুখ।

পাঁচদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন সংগীত পরিবেশন করেন বিশিষ্ঠ সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া ও তনু চৌধুরী ।
সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া ও তনু চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন দিচ্ছেন রুবেল দে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa